ওভারটেক করতে গিয়ে টায়ার বাস্ট, মেদিনীপুর–দীঘা যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মৃত ১, আহত একাধিক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে বিপত্তি যাত্রীবাহী বাসের,বাসের টায়ার বাস্ট করে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার, আহত হয়েছে একাধিক, শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের চাঙ্গয়ালের ১৬ নম্বর জাতীয় সড়কে,ঘটনায় জানা যায় মেদিনীপুর থেকে দীঘা গামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাওয়ার সময় একটি বাসকে ওভারটেক করতে গিয়ে হঠাৎই যাত্রীবাহী বাসের টায়ার বাস্ট হয়ে যায়, এর ফলেই দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাসটি, ঘটনায় মৃত্যু হয় এক মহিলার, আহত হয় একাধিক, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়গপুর গ্রামীন থানার পুলিশ, এরপর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় যথেষ্ট চঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *