১২শো পরিবার থেকে নেমে ১০০-তে! বেগমপুরে অস্তিত্ব সংকটে তাঁত শিল্প।
হুগলী, নিজস্ব সংবাদদাতা:-হুগলি জেলার সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বেগমপুর এর তাঁত শিল্প যা সুপ্রাচীন শিল্প নামে খ্যাতি ছিল একসময়
আগে প্রায় বারোশো থেকে পনেরশো পরিবার এই পেশার সাথে যুক্ত থাকত আর বর্তমানে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ১০০ থেকে ১২০ জন!
নতুন প্রজন্ম এই পেশায় কেউ আসতে চাইছে না একটি শাড়ি বুনলে পাওয়া যায় ১০০ থেকে ১২০ টাকা। প্রত্যহ যার ফলে বাজারে খুবই মন্দা। আগামী দিন যদি এইভাবে চলতে থাকে আগামী দু-তিন বছরের ভেতর এই শিল্প ধ্বংস হতে চলেছে এমনই মত তন্তুবায় সম্প্রদায়ের সাথে যুক্ত তাঁতীদের।
আর এই বিষয় নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।

