স্বাস্থ্য পরিষেবার দাবিতে সরব ব্লক কংগ্রেস, দ্বারিগেড়িয়া হাসপাতালে স্মারকলিপি প্রদান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৬ দফা দাবি নিয়ে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড দ্বারিগেড়িয়া গ্রামীন হাসপাতালে BMOH কে স্বারক লিপি প্রদান ব্লক কংগ্রেসের।মূলত তাদের দাবীগুলি হলো গর্ভবতী মায়েদের বিনামূল্যে আল্ট্রাসনোগ্রাফি পরিষেবা, রোগীর পরিজনদের বাইরে এবং হাসপাতালের ভিতরে শৌচাগারের দাবি,বিশেষজ্ঞ চিকিৎসকদের হাসপাতালে বাইরে এবং ভিতরে পরিষেবা প্রদান,অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ, চিকিৎসক নার্সদের থাকার জায়গা মেরামত করা, হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দাবি নিয়ে এই দিন স্মারকলিপি প্রদান করা হয় ব্লক কংগ্রেসের তরফ থেকে। এইদিন ব্লক কংগ্রেসের সভাপতি সুব্রত কর্মকার জানিয়েছেন আগামী দিনে তাদের এই দাবিগুলির না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *