শোকের মধ্যেই প্রশাসনিক বাধ্যবাধকতা, মা-ছেলের দেহ মর্গে রেখে শুনানিতে স্বামী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- পথ দুর্ঘটনায় স্ত্রী ও ছেলের মৃত্যু। মৃতদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখে শুনানি কেন্দ্রে ছুটলেন স্বামী।আজ এমন ঘটনার সাক্ষী থাকলো মালদা জেলা। মালদার গাজোল থানার খড়দহিল এলাকার বাসিন্দা এমডি ইয়াসিন আনসারী। কালিয়াচকের সুজাপুর নয়মৌজা হাই মাদ্রাসার শিক্ষক তিনি। কর্ম সূত্রে এই কারণে সুজাপুরেই পরিবার নিয়ে থাকতেন ওই শিক্ষক। নামের বানান ভুল থাকায় আজ শুনানির ডাক পড়েছিল স্কুল শিক্ষক এবং তার স্ত্রীর। সেই কারণে গতকাল রাত্রে স্ত্রী হালিমা খাতুন এবং নয় মাসের পুত্র সন্তান আরিফ হাসানকে সঙ্গে নিয়ে বাস ধরবে বলে টোটো করে আমবাজার আসছিলেন। ঠিক সেই সময় সুস্তানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয় এবং হাসপাতালে পুত্র সন্তানেরও মৃত্যু হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মা ও ছেলের দেহ আজ ময়না তদন্ত বিভাগে রেখেই শুনানি কেন্দ্র ছুটতে হয় স্বামীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *