মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট ঘোষণায় উচ্ছ্বাস, ধাবিকাতে মহিলা তৃণমূলের আবির খেলায় ধন্যবাদ জ্ঞাপন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-মুখ্যমন্ত্রীর বাজেটে লক্ষী ভান্ডার বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লক মহিলা তৃণমূলের তরফ থেকে। শুক্রবার বিকেলে ব্লকের ৫ নম্বর অঞ্চলের ধাবিকাতে ব্লক সভানেত্রী মিঠু পতিহারের নির্দেশে এবং উপস্থিতিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই দিন সবুজ আবির মেখে পদযাত্রার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালো ব্লক মহিলা তৃণমূল। এই দিন এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী হেমব্রম,অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ কাপরী সহ ব্লক ও অঞ্চলের একাধিক মহিলা তৃণমূলের কর্মী সমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *