বিধানসভায় কদর্য আক্রমণের প্রতিবাদে পথে নামল বিজেপি, বালুরঘাটে অবরোধ।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী কে অপমান করার প্রতিবাদের পথ অবরোধ বিজেপির। এদিন সন্ধ্যায় বালুরঘাট থানার কামারপাড়া এলাকায় ৫১২ জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকেরা।

অবরোধকারীদের অভিযোগ, রাজ্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট নিয়ে তথ্যভিত্তিক ও যুক্তিনিষ্ঠ বক্তব্য রাখার অপরাধে বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী কে রাজ্যের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কদর্য ভাষায় ব্যক্তিগত আক্রমণ করেছেন। বালুরঘাটের বিধায়ক কে অপমান করার প্রতিবাদে এদিন কামারপাড়ায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ ও পথ অবরোধ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *