বাজেটের সুখবর, লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধিতে জটেশ্বরে আবির-মিষ্টিতে উদযাপন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বাড়ল ৫০০ টাকা। এই ঘোষণা রাজ্য বাজেটে প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে খুশির হাওয়া বইছে। এই ঘোষণায় সাধারণ মহিলাদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শুক্রবার বিকেলে ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর অঞ্চলে আনন্দ উদযাপনে মেতে ওঠেন অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। জটেশ্বর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এদিন আবির খেলায় অংশ নেন তাঁরা। একে অপরকে সবুজ আবির মাখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মহিলা কর্মীরা। পাশাপাশি মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আনন্দ ভাগ করে নেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জটেশ্বর এক নম্বর অঞ্চল তৃণমূলের মহিলা সভানেত্রী এরুন নেছা (রুজী), জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোস্তফা আলি, তৃণমূল নেতা সাদ্দাম হোসেন সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *