বৈঠক চলাকালীন উত্তেজনা কেশপুরে, আহত একাধিক বিজেপি কর্মী, এলাকায় পুলিশ মোতায়েন।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির বৈঠক চলাকালীন তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ,ঘটনায় আহত একাধিক বিজেপি কর্মী, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৭ নম্বর অঞ্চলের লামারঘাটা এলাকায়, বিজেপির অভিযোগ মঙ্গলবার বিকেলে বৈঠক চলাকালীন অতর্কিতভাবে হামলা চালায় তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী বাহিনী, ঘটনায় আহত হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী ইতিমধ্যেই তাদেরকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে বিজেপির তরফে জানানো হয়েছে, অন্যদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল, ঘটনায় যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে, ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

