বকেয়া সাত হাজার টাকার জেরে প্রাণ গেল পরিযায়ী শ্রমিকের, চাঞ্চল্য হবিবপুরে।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- দাদনের টাকা চাইতে গিয়ে খুন হলেন এক পরিযায়ী শ্রমিক। ঘটনা মালদহের হবিবপুর থানার লালপুর বোদরা এলাকার। জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম অতুল রবি দাস। জানা যায় গত এক বছর আগে ব্যাঙ্গালোরে শ্রমিকের কাছে গিয়েছিলেন অতুল রবিদাস। স্থানীয় বাসিন্দা তথা শ্রমিক সরবরাহ কাজের সাথে যুক্ত কাজল দাস তাকে ভিন রাজ্যে নিয়ে গিয়েছিল। পরিবারের অভিযোগ গত সোমবার সন্ধ্যায় দাদন যাওয়ার বকেয়া সাত হাজার টাকা চাইতে কাজল দাসের বাড়ি যান অতুল রবিদাস। অভিযোগ সেই টাকা চাওয়াই কাজল দাস অতুল রবিদাস কে ভারী বস্তু দিয়ে মারধর করে। এরপর তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে আজ সকালে তার মৃত্যু হয়। এই ঘটনা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

