‘পশ্চিমবঙ্গ বিরোধীদের গড়, এখানে উইকেট পড়লে শেষ!’— মালদায় বিজেপি নেতা দিলীপ ঘোষ।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনের পর আইনজীবীর কাজ করতে হবে মুখ্যমন্ত্রীকে। এস আই আর কে আটকাবার জন্য এত চেচামেছি। কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে বিরোধীদের গড়। এখানে যদি উইকেট পড়ে যায়। তাহলে ভারতবর্ষের বিরোধী নেতা বলে কেউ থাকবে না। কারণ ভারতবর্ষের মানুষ এখন শুদ্ধিকরণ শুরু করেছে। স্বচ্ছ ভারত তৈরি করছেন মানুষ। দুর্নীতি মুক্ত ভারত হিংসা মুক্ত ভারত। যখন সময় চলে আসে তখন শিয়াল শহর মুখী হয়। মুখ্যমন্ত্রীর সময় চলে এসেছেন তাই তিনি দিল্লির দিকে ছুটছেন।। মালদায় একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার আগে আজ সকালে মালদা শহরের ফোয়ারা মোড়ে চা চক্রে অংশ নিয়ে বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

