আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ, মালদায় বিজেপির বুথ বিজয় কর্মশালায় দিলীপ ঘোষ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- বুধবার মালদায় এসে মালদা বিধানসভা এলাকায় বিজেপির বুথ বিজয় কর্মশালায় অংশ নিলেন বিজেপির রাজ্যনেতা দিলীপ ঘোষ। এদিন তার উপস্থিতিতে বিজেপির বুথ বিজয় কর্মশালা অনুষ্ঠিত হয় পুরাতন মালদা পৌরসভার পালপাড়া ধানহাটি এলাকায় অবস্থিত বিজেপির মালদা বিধানসভার দলীয় কার্যালয়ে। সেখানে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন ‘বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, মালদা বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য, পুরাতন মালদা নগর মন্ডল সভাপতি বাসন্তী রায় সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে বুথ বিজয় কর্মশালা করেন বিজেপির রাজ্যনেতা দিলীপ ঘোষ। যদিও এই বিষয়ে তিনি সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি। তবে বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং জানিয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই আজ মালদায় এসেছেন বিজেপির রাজ্যনেতা দিলীপ ঘোষ। তিনি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির জয় সুনিশ্চিত করতে বিজেপি নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *