রাজ্যের উন্নয়নের ধারাকে আরও গতিশীল ও সুসংহত করতে প্রশাসনিক পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সম্মান জানিয়ে ডোমকলে অনুষ্ঠিত হল T.E.R.S – W.E.R.S – B.L.A – 2 দের সংবর্ধনা সভা।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- সোমবার ২৬ জানুয়ারি, বিকেল ৩টেয়, ডোমকলের ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড নিয়ে এই বৃহৎ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সৌমিক হোসেন। পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন আলহাজ্ব কামরুজ্জামান মণ্ডল, আব্দুস সামাদ বিশ্বাস, শামীম শেখ, রুবাই, আইএনটিটিইউসি সভাপতি নুরাবুল হক, জেলা পরিষদের সদস্য হাজিকুল ইসলাম,…

Read More

গ্রামোন্নয়ন মন্ত্রীর হাতে উদ্বোধন, রায়না দুই ব্লকে অভাবী পরিবারগুলির পাশে সেবা শ্রয়।

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- মিনি সেবা শ্রয় রায়না বিধানসভার বিধায়িকা উদ্যোগেরায়না বিধানসভার রায়না দুই ব্লকে গোতান অঞ্চলের পঞ্চায়েত সমূহে আমরা সেবার আলোয় আলোকিত হয়েছি।গ্রামোন্নয়ন মন্ত্রী মহোদয়ের হাতে উদ্বোধিত হল এই কর্মসূচিতে অভাবী পরিবারগুলোকে সাহায্যের হাত বাড়িয়েছি।শান্তি, সেবা এবং স্বনির্ভরতার বার্তা নিয়ে গ্রামের প্রতিটি ঘরে পৌঁছেছে গান্ধীজির আদর্শ।কি জানাচ্ছেন এই গ্রামের মানুষ ও সেবাশ্রয় এসে পরিসেবা…

Read More

‘প্রয়াস’ প্রকল্পে ছাত্রীদের উচ্চশিক্ষার দিশা দেখাল কবি জগদ্রাম রায় গভর্নমেন্ট কলেজ।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের অন্তর্গত কবি জগদ্রাম রায় গভ: জেনারেল ডিগ্রি কলেজের “প্রয়াস” প্রকল্পের উদ্যোগে আজ মেজিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ে “উচ্চ শিক্ষার বহুমুখী দিক” বিষয়ক একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়। যেখানে শতাধিক দ্বাদশ শ্রেণির ছাত্রী, কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। কলেজের মূল্যমান নির্ধারক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. অরিজিৎ চ্যাটার্জি, দর্শন…

Read More

ভোটার তালিকা সংশোধন নাকি দুর্ভোগের শিবির? অব্যবস্থায় ক্ষোভে ফুঁসছে পশ্চিম মেদিনীপুর।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা:- নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধন ও নাম তোলার বিশেষ অভিযান। কিন্তু এই মহৎ উদ্দেশ্যই এখন সাধারণ মানুষের কাছে বিভীষিকায় পরিণত হয়েছে। বিভিন্ন এলাকায় আয়োজিত নিবিড় ভোটার তালিকা সংশোধনের শিবিরে গিয়ে চূড়ান্ত হেনস্তা ও হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ নাগরিকদের।বিপত্তির মূলে পরিকাঠামো ও চূড়ান্ত অব্যবস্থা অভিযোগ, অধিকাংশ…

Read More

ভোটার হিয়ারিংয়ের মানসিক চাপে ভেঙে পড়ে মৃত্যু—ভেসে গেল পাঁচ সন্তানের ভবিষ্যৎ।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ফের SIR হিয়ারিং ও প্রশাসনিক আতঙ্কের মধ্যেই মৃত্যুর অভিযোগ উঠে এল মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা এলাকা থেকে। ঘটনা কাঞ্চনতলা অঞ্চলের শুলিতলা গ্রামের। মৃত ব্যক্তির নাম সাকির শেখ (বয়স আনুমানিক ৫৫ বছর)। তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী।পরিবার সূত্রে জানা যায়, সাকির শেখের পরিবারে রয়েছেন চার মেয়ে ও এক পুত্র। বড় মেয়েটি শারীরিকভাবে…

Read More

ফাঁকা মাঠের ছবি তুলতেই বাধা, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ—তৃণমূল সভায় উত্তেজনা।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভাতে সাংবাদিকদের হেনস্থা! মারতে উদ্যত তৃণমূল কর্মীরা। SIR এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের তরফে পূর্বস্থলী স্টেশন সংলগ্ন মাঠে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল এদিন শনিবার বিকালে। সভার প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। বিকেলের দিকে মাঠ ভর্তি থাকলেও, প্রদীপ মজুমদারের…

Read More

মুস্তাকিম–কাওসারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে ধুলিয়ানে হুমায়ুন কবীর, নতুন সমীকরণের ইঙ্গিত?

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভা এলাকার ধুলিয়ান শহরের সুলিতলা গ্রামে আগামী ২ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে আসতে চলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর এই সফর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।ধুলিয়ানে সম্প্রতি ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনার পর একাধিক যুবক বর্তমানে জেলবন্দি। যদিও ঘটনার পর কিছু যুবক জামিনে মুক্তি পেয়েছেন,…

Read More

শিক্ষাজীবনের এক অধ্যায়ের সমাপ্তি, রাজনগর হাইস্কুলে সম্মানিত হলেন শিক্ষক সোমনাথ নন্দী।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- বীরভূম জেলা রাজনগর হাইস্কুলের কর্মশিক্ষা ও গণিত বিষয়ের শিক্ষক সোমনাথ নন্দী অবসর গ্রহণ করায় তাঁকে বিদ্যালয়ের কক্ষে ঘরোয়া পরিবেশে বিদায় সংবর্ধনা জানানো হয়৷ হাজির ছিলেন রাজনগর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্ত, পরিচালন সমিতির প্রতিনিধি মহম্মদ শরিফ, অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অতিথিবৃন্দ প্রমুখ৷ উদ্বোধনী সংগীত পরিবেশিত হয়৷ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষা কর্মীদের কয়েকজন…

Read More

খাদিমপুর লোকনাথ জ্যোতির্ময় মন্দিরে পরিশ্রুত পানীয় জলের শুভ সূচনা, মানবিক উদ্যোগে প্রশংসিত কর্মকার পরিবার।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ১লা ফেব্রুয়ারী, ২০২৬, রবিবার বিকেলে বালুরঘাট লোকনাথ মিশন পরিচালিত খাদিমপুর শ্রী শ্রী লোকনাথ জ্যোতির্ময় মন্দিরে এক মহৎ উদ্যোগের শুভ সূচনা হলো। মন্দির এবং মিশনের জন্য প্রয়োজনীয় পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থার উদ্বোধন করা হয়, যা আশি হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত হয়েছে। এই উদ্যোগের মূল দাতা হলেন ডঃ সুভাশীষ কর্মকার, তার মা অনিতা…

Read More

মাঘ মেলার ঘটনায় উত্তাল চন্দ্রকোনারোড, শংকর আচার্য ইস্যুতে শহরের চৌরাস্তা অবরোধ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তরপ্রদেশে মাঘ মেলায় শংকর আচার্যকে আঘাত করার প্রতিবাদে রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে প্রতিবাদ মিছিল করলো হিন্দু সমাজ। এই দিন হিন্দু সমাজের পক্ষ থেকে শহরের অপর্ণা পল্লী এলাকা থেকে এই মিছিল বেরিয়ে গোটা শহর পরিক্রমা করার পর শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন…

Read More