করনদীঘিতে হনুমান আতঙ্ক, ছাদ থেকে পড়ে যুবক আহত।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর দিনাজপুর জেলার করনদীঘি হাসপাতাল পাড়ায় হনুমানের তাড়ায় ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার।আহত যুবকের নাম অভিরুপ চক্রবর্তী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই করনদীঘি ও সংলগ্ন এলাকায় একটি হনুমান ঘোরাফেরা করছে। মঙ্গলবার বিকেলে করনদীঘি হাসপাতাল মোড় এলাকায় হনুমানটিকে দেখা যায়।স্থানীয় বাসিন্দা অপরাজিতা চক্রবর্তীর দাবি,…

Read More

ট্রাক্টরের চাকার তলায় প্রাণ হারাল সাংবাদিক ফিরোজ শেখের আট বছরের ছেলে।

বহরমপুর, নিজস্ব সংবাদদাতা:-একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনায় রোজ বাংলা নিউজের সাংবাদিক ফিরোজ শেখের পুত্র হামিদ শেখের আট বছরের শিশুপুত্র ট্রাক্টরের চাকার তলায় পড়ে প্রাণ হারিয়েছে। ঘটনাটি ঘটে ৬ জানুয়ারি ২০২৬, বিকেলের দিকে। দুর্ঘটনার পর শিশুটিকে প্রথমে ওটু হাসপাতাল, পরে অবস্থার অবনতি হওয়ায় বহরমপুর স্পেশালিটি হাসপাতাল-এ রেফার করা হয়। সেখান থেকে কলকাতায় স্থানান্তরের পথে দুঃখজনকভাবে শিশুটির মৃত্যু…

Read More

বিষ্ণুপুরে সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেফতার ২, পলাতক আরও এক অভিযুক্ত।

বিষ্ণুপুর-বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা :- বিষ্ণুপুরে পথ দূর্ঘটনায় পথচারীর মৃত্যুর ঘটনার খবর করার সময় সাংবাদিককে নিগ্রহের ঘটনায় দুই ব্যক্তিকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। ঘটনার প্রায় তিন সপ্তাহের মাথায় গতকাল রাতে বিষ্ণুপুর শহরের গোপালপুর এলাকা থেকে সুদীপ শিট ও চন্ডী বাগদী নামের দুই যুবককে গ্রেফতার করে। ধৃতদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় যুক্ত…

Read More

ফালাকাটার জটেশ্বর–২ অঞ্চলে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সংগঠন বিস্তার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর অঞ্চলের ঢেনারপুল এলাকায় এক সাংগঠনিক সভার মাধ্যমে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের অঞ্চল কমিটি গঠন করা হল। সংগঠনের সাংগঠনিক শক্তি আরও মজবুত করতেই এই সভার আয়োজন করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের আলিপুরদুয়ার জেলা সহ-সভাপতি সুভাষ রায়, ফালাকাটা কমিটির সম্পাদক সত্যজিত অধিকারী ছিলেন প্রচার…

Read More

পথশ্রী প্রকল্পে ৭০ লক্ষ টাকায় তাসাটি চা বাগানে ১.৫ কিমি পিচ রাস্তা নির্মাণ শুরু।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- নতুন বছরের শুরুতেই রাস্তা কাজের সূচনা হল তাসাটি চা বাগানে। মঙ্গলবার পুজো ও ফিতে কেটে রাস্তার কাজের সূচনা হয়। ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের তাসাটি চা বাগানের NH17 রোড থেকে সান্তাল লাইন পর্যন্ত প্রায় ১.৫ কিমি পিচের ওই রাস্তা করা হবে। জানা গিয়েছে, রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তার কাজে ব্যয়…

Read More

ফরেস্ট কলোনিতে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজা সহ চার পাচারকারী ধরা পড়ল।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- নতুন বছরের শুরুতেই বড় সাফল্য পেল ফালাকাটা থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ফালাকাটা শহরের ফরেস্ট কলোনি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে মোট ৩৩.৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তিনটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে…

Read More

মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী স্লোগানে মুখর গঙ্গারামপুর, পথে নামল বামফ্রন্ট।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ভেনেজুয়েলার উপর মার্কিন আগ্রাসনের প্রতিবাদে গঙ্গারামপুরে বামফ্রন্টের মিছিলভেনেজুয়েলার উপর মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং সস্ত্রীক সে দেশের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে অপহরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ জানিয়ে গঙ্গারামপুরে মিছিল করল বামফ্রন্ট। বুধবার বিকেল পাঁচটা নাগাদ গঙ্গারামপুর শহরের শপিং প্লাজার সামনে থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি গঙ্গারামপুর বাসস্ট্যান্ড, দত্তপাড়া, বসাকপাড়া…

Read More

নন্দীগ্রামে আলাদা আলাদা শহীদ স্মরণে তৃণমূল–বিজেপি, মুখোমুখি ঋজু দত্ত ও শুভেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ইতিমধ্যে জাকিয়ে শীত পড়েছে। শীতে জবুথবু কচিকাচা থেকে বুড়োবুড়ি। কিন্তু রাজনৈতিক হটস্পট নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক ময়দান আপাতত সরগরম।ভোটে নয়, শহীদ স্মরণে প্রতিদ্বন্দ্বিতা ভূমি আন্দোলনের আঁতুড় ঘর নন্দীগ্রামে।২০০৭ সালে ভূমি আন্দোলন করতে গিয়ে ৭ই জানুয়ারি রাত জেগে পাহারা দেওয়ার সময় খেজুরি নন্দীগ্রাম সংযোগস্থল ভাঙ্গাভেড়া ব্রিজের কাছে খেজুরীর দিক থেকে সিপিআইএমের…

Read More

ন্যায্য মূল্যের ধান ক্রয়ের দাবিতে চন্দ্রকোনারোডে সারা ভারত কৃষক সভার মিছিল ও রাস্তা অবরোধ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যের ধান ক্রয় করা সহ একাধিক দাবি নিয়ে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে মিছিল করলো বাম সংগঠনের সারা ভারত কৃষক সভা। এই দিন চন্দ্রকোনারোড CPI(M) দলীয় কার্যালয় থেকে মিছিল বেড়িয়ে গোটা শহর পরিক্রমা করে। এই দিন এই মিছিলে কয়েকশো CPI(M) কর্মী সমর্থক…

Read More

ফালাকাটায় চোলাই মদের ঠেক গুঁড়িয়ে দিল জটেশ্বর ফাঁড়ির পুলিশ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার ফালাকাটা ব্লকের সরুগাও চা বাগান এলাকার একাধিক চোলাই মদের ঠেকে হানা দেয় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জটেশ্বর ফাঁড়ির ওসি দেবাশীষ রঞ্জন দেবের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই এলাকায় লুকিয়ে চোলাই মদের কারবার চলছিল। এর জেরে এলাকার পরিবেশ দূষিত হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল।…

Read More