মণ্ডল কমিশনের নিয়ম না মানার অভিযোগে বালুরঘাটে বিজেপির ওবিসি মোর্চার বিক্ষোভ।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- ওবিসি শংসাপত্র প্রদানের ক্ষেত্রে মণ্ডল কমিশনের নিয়ম মানা হচ্ছে না—এই অভিযোগ তুলে শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলাশাসক দপ্তর ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।এদিন বালুরঘাট বিজেপি কার্যালয় থেকে ভারতীয় জনতা ওবিসি মোর্চার কর্মী-সমর্থকেরা মিছিল করে জেলাশাসক দপ্তরের সামনে পৌঁছান এবং সেখানে…

