মালদা টাউন স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।

মালদহ, নিজস্ব সংবাদদাতা :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরসূচি ঘোষণা করলেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু। আগামী ১৭ই জানুয়ারী দুপুর ১ টায় হেলিকপ্টারে করে মালদহের মাটিতে এসে নামবেন প্রধান মন্ত্রী। প্রথমে চলে যাবেন মালদা টাউন রেল স্টেশনে সেখান থেকে বন্দে ভারত স্লিপার হাওড়া কামাখ্যা গামী দুটি ট্রেনের উদ্বোধন করবেন এবং উদ্বোধন শেষে সেখান থেকে…

Read More

নিপা ভাইরাসের ভয়ে উদ্বিগ্ন বালুরঘাট, বাদুরের আস্তানা ঘিরে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি।

দক্ষিন দিনাজপুর-বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- বিশালাকৃতি প্রাচীন বট গাছে হাজারো বাদুরের আস্তানা। নিপা ভাইরাস সংক্রমণের আতঙ্ক বালুরঘাটে। মারণ ভাইরাস বহনকারী ওই প্রানী নিয়ে জেলা স্বাস্থ্য ও প্রানী দপ্তরের অগ্রনী ভূমিকার দাবী স্থানীয় ও পাশ্ববর্তী এলাকার মানুষের।বালুরঘাট শহর লাগোয়া হোসেনপুর এলাকাটি রয়েছে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। সেখানে থাকা প্রাচীন ডাকরা চন্ডির মন্দিরের সঙ্গে রয়েছে বিশালাকৃতি প্রাচীন বট…

Read More

রাজনৈতিক দলবদল ফালাকাটায়, কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলে ১৮ জনের যোগদান।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে KSDC তে যোগদান করলো ১৮ জন। সোমবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৪৯ নম্বর পার্টে ওই যোগদান কর্মসূচির আয়োজন করে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। সেখানে তৃনমূল ও বিজেপি দল ত্যাগ করে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল সংগঠনে যোগ দেয় ১৮ জন। এদিন নবাগতদের হাতে সংগঠনের পতাকা…

Read More

দলগাঁও জঙ্গল থেকে বেরিয়ে তাসাটি চা বাগানে বুনো হাতির হামলা, আতঙ্কে শ্রমিক মহল্লা।।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে সোমবার গভীর রাতে হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, দলগাঁয়ের জঙ্গল থেকে বেরিয়ে দুটি বুনো হাতি গভীর রাতে তাসাটি চা বাগানের জেঙ্গা লাইন ও পানু লাইনে ঢুকে তাণ্ডব চালায়। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ প্রথমে জেঙ্গা লাইনে ঢুকে পড়ে হাতিরা।সেখানে চারটি…

Read More

খুঁটি পুজোর মধ্য দিয়ে জটেশ্বরে কিশোর তীর্থ ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- সোমবার জটেশ্বর কিশোর তীর্থ ক্লাবের উদ্যোগে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি পর্বে মঞ্চের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। ক্লাব সূত্রে জানা গিয়েছে, আগামী ২৩ জানুয়ারি জাতীয় পতাকা উত্তোলন, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান এবং বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে। ২৪ জানুয়ারি দিনভর নানা ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যেখানে স্থানীয় শিশু-কিশোর…

Read More

ভাওয়াইয়ার সুরে মুখর ফালাকাটা কমিউনিটি হল, শুরু ব্লকস্তরের সঙ্গীত প্রতিযোগিতা।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং ফালাকাটা পঞ্চায়েত সমিতির পরিচালনায় ও ফালাকাটা ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় ৩৭ তম ফালাকাটা ব্লক ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা শুরু হলো ফালাকাটা কমিউনিটি হলে। জানা গিয়েছে, চটকা ও দরিয়া বিভাগে প্রায় ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এদিনের এই প্রতিযোগিতায়। প্রতিটি বিভাগের সফল প্রতিযোগীরা রাজ্য ভাওয়াইয়া…

Read More

দ্রুত তৎপরতায় নজির, আলীনগর থেকে উদ্ধার চুরি হওয়া টোটো।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- চুরি হয়ে যাওয়া একটি টোটো উদ্ধার করে তার প্রকৃত মালিকের হাতে তুলে দিল জটেশ্বর ফাঁড়ির পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শনিবার সকালে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঝাড় বেলতলী এলাকার বাসিন্দা প্রকাশ বর্মন নিজের টোটো নিয়ে জটেশ্বর বাজারে আসেন। বাজার এলাকায় টোটোটি রেখে ব্যক্তিগত কাজে যান তিনি। কিছুক্ষণ পর ফিরে…

Read More

জটেশ্বর কিশোর তীর্থ ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য শিবির, উপকৃত শতাধিক মানুষ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, রক্তদান শিবির ও ওষুধ বিতরণ। জটেশ্বর কিশোর তীর্থ ক্লাবের উদ্যোগে ওই বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে, ওই শিবিরে এলাকার শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করেন। এদিনের শিবিরে ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, ছিলেন…

Read More

ধুলো ও ভোগান্তিতে অতিষ্ঠ মানুষ, দ্রুত রাস্তা তৈরির দাবিতে জটেশ্বরে অবরোধ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- দ্রুত রাস্তা তৈরির দাবিতে বুধবার জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হেদায়েতনগর বঙ্কিমের ব্রিজ এলাকায় পথ অবরোধে শামিল হলেন স্থানীয় গ্রামবাসীরা। জানা গিয়েছে, জটেশ্বর ট্রাফিক মোড় থেকে দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের আমতলা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অন্তর্গত রাস্তার পুনর্নির্মাণের কাজ চলছে। অভিযোগ, ওই রাস্তার একাংশে কাজ সম্পূর্ণ হলেও হেদায়েতনগর বঙ্কিমের…

Read More

নলেন গুড়ের পায়েসে মেতেছে পড়ুয়ারা, বিদ্যালয়ে পালিত হলো বাঙালির পিঠেপুলি উৎসব।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- পৌষ পার্বণ উপলক্ষে বুধবার ফালাকাটার জুনিয়র বেসিক স্কুলে অনুষ্ঠিত হলো পিঠেপুলি উৎসব। বাঙালির চিরাচরিত লোকঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উৎসবের দিনে খুদে পড়ুয়াদের মিড ডে মিলের আহারে সংযোজিত হয় পিঠেপুলি ও পায়েস। শীতের আমেজে নলেন গুড়ের পায়েস, মালপোয়া ও লুচির স্বাদ…

Read More