বালুরঘাটে “লক্ষ্মী এলো ঘরে” চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী, শুভ সূচনা করলেন মন্ত্রী বিপ্লব মিত্র।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের রবীন্দ্র ভবনে ২৫শে জানুয়ারী রবিবার বিকালে “লক্ষ্মী এলো ঘরে” চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এদিন জেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে রিমোট টিপে “লক্ষ্মী এলো ঘরে” চলচ্চিত্রটির শুভ সূচনা করেন। এই চলচ্চিত্রটি পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলোকে তুলে ধরার জন্য নির্মাণ করা হয়েছে।
মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, “এই চলচ্চিত্রটি পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক কাজগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে। আমরা আশা করি, এই চলচ্চিত্রটি মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থা বাড়াবে। দক্ষিণ দিনাজপুর জেলার তিনটি পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের পাশাপাশি জেলার বিভিন্ন শহর এবং প্রত্যন্ত গ্রামীন এলাকার মানুষকেও এই তথ্যচিত্রটি দেখানো হবে।”
অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিরা, সরকারি আধিকারিকরা এবং শহরের আপামর সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই এই চলচ্চিত্রটির ভুয়সী প্রশংসা করেন।

