পুলিশি জুলুম ও গণতান্ত্রিক আন্দোলন দমনের অভিযোগে রায়গঞ্জে প্রতিবাদ সভা।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ ২৯ শে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ৩ টায় মুলত আশা কর্মীদের ন্যায্য দাবির প্রতি সরকারের চরম উদাশীনতা। এছাড়াও গণতান্ত্রিক আন্দোলন দমন এবং নির্মম পুলিশি জুলুম ও নির্যাতনের প্রতিবাদে বিশিষ্টজনদের উপস্থিতিতে রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের সন্নিকটে নাগরিক সমাবেশ করা হয়।

এদিনের সভা চলে দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।

এদিনের সভায় আশা কর্মীদের বিভিন্ন দাবি ছাড়াও তাদের উপর সরকারের বঞ্চনা ও অবহেলার কথা এবং বিভিন্ন ক্ষেত্রে পুলিশি জুলুম ও নির্যাতনের কথা উপস্থিত নাগরিকেরা একে একে বক্তব্যের মধ্য দিয়ে তা তুলে ধরেন।

এই দিনের নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সম্পাদিকা মিনতি সরকার, সভানেত্রী মাধবীলতা পাল, শহরের বিশিষ্ট নাগরিক তথা শিক্ষক অমল মিত্র, শিক্ষক ভাস্কর ভট্টাচার্য, শিক্ষক দুলাল রাজবংশী, হাই মাদ্রাসার শিক্ষক শাহিদুর রহমান, নাগরিক প্রতিরোধ মঞ্চের রাজ্য সদস্য নন্দ পাত্র সহ আরো অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *