সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে এস.আই.আর হিয়ারিং, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ মন্ত্রীর।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- এস.আই আর হিয়ারিং-এর ডাক পেয়ে বৃহস্পতিবার নোটিশ হাতে নিয়ে হিয়ারিং-এর লাইনে দাঁড়ালেন মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমূল হোসেন। এদিন তিনি তার পরিবারের একাধিক সদস্যকে নিয়ে হরিশ্চন্দ্রপুর-১নং বিডিও অফিস চত্বরে এস.আইআর-এর হিয়ারিং-এর লাইনে দাঁড়ান। জানা গেছে, তিনি গত ১৮ই জানুয়ারি নির্বাচন কমিশনের তরফে হিয়ারিং-এর নোটিশ পান। তার নাম সংক্রান্ত গরমিলের কারণে নির্বাচন কমিশন তাকে হিয়ারিং-এর নোটিশ পাঠান। সেই কারণেই বৃহস্পতিবার তিনি নোটিশ সহ বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হিয়ারিং-এ অংশগ্রহণ করেন। সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করেন। তবে তিনি একাধিকবারের জনপ্রতিনিধি এবং বর্তমানে বিধায়ক তথা রাজ্যের একজন মন্ত্রী হওয়া সত্ত্বেও তাকে হিয়ারিং-এর নোটিশ ধরানোয় তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে এস. আই. আর হয়রানির অভিযোগ তুলে একরাশ ক্ষোভউগড়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *