রেল উন্নয়নে গতি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে, কাজ শুরু গাজোল ও বুনিয়াদপুর রুটে।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার রেল উন্নয়নে আরো এক ধাপ এগোলো।
এদিন বালুঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, গাজোল – ইটাহার এবং বুনিয়াদপুর – ইটাহার এই দুটি রেল প্রকল্প সংযোগের কাজ শুরু করা নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক।
তিনি বলেন, এই দুটি রেল প্রকল্প দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানিয়েছিলাম রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কে। রেলমন্ত্রী জানিয়েছেন, এই দুটি প্রকল্পের কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে তিনি রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, এই দুটি রেল প্রকল্প সংযোগের ফলে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে রেল যোগাযোগ আরো উন্নত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *