ডুয়ার্সে মহিলাদের ঐক্যবদ্ধ লড়াই, খাতুন ওয়েলফেয়ার সোসাইটির বৈঠকে অংশ নিলেন দেড়শোরও বেশি মহিলা।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটিকে মজবুত করতে অংশ নিলেন দেড়শোরও বেশি মহিলা। পিছিয়ে পড়া ইসলামিক মহিলাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির সংগঠনকে আরও মজবুত করতে একটি বৈঠক অনুষ্ঠিত হলো। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের আংড়াভাষা গ্রাম পঞ্চায়েতের জলঢাকা আলতাডাঙ্গা গ্রামে এই বৈঠক ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রায় দেড়শোরও বেশি মহিলা অংশগ্রহণ করেন। উপস্থিত সোসাইটির সদস্যরা জানান পিছিয়ে পড়া ইসলামিক সম্প্রদায়ের বহু মহিলা এখনও সমাজের বিভিন্ন ক্ষেত্রে যথাযথ গুরুত্ব ও সুযোগ পাচ্ছেন না। পাশাপাশি ধর্মের নামে রাজনীতি করে মুসলমানদের কালিমালিপ্ত করার চেষ্টা এবং কুকথা বলার ঘটনাও বেড়ে চলেছে বলে অভিযোগ করেন তাঁরা। সোসাইটির পক্ষ থেকে জানানো হয় এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে ইসলামিক সম্প্রদায়ের মানুষের সঙ্গে না হয়, সেই লক্ষ্যেই জেলার প্রতিটি ব্লক থেকে মহিলাদের খাতুন ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যুক্ত করা হচ্ছে। পাশাপাশি মুসলমান সমাজের কোনও সমস্যা বা অসুবিধা হলে সেগুলির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান তাঁরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন গ্রামের মহিলারা জানান এই ধরনের সংগঠন আগে কেউ গড়ে তোলেনি। পিছিয়ে পড়া ইসলামিক মহিলাদের কথা ভেবে ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটি যে উদ্যোগ নিয়েছে তাতে তাঁরা খুবই খুশি। স্বইচ্ছায় এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান বহু মহিলা। গ্রামবাসী মহিলাদের কথায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ তাদের কাছে অত্যন্ত আনন্দের এবং ভবিষ্যতে এই সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করবেন বলেও আশ্বাস দেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *