এসআইআর-এ ‘লজিক্যাল ডিসক্রিপেনসি’র নামে হয়রানি বন্ধের দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন।

বহরমপুর, নিজস্ব সংবাদদাতা : আজ বন্দীমুক্তি কমিটি এবং ভগবানগোলা -রানিনগর নাগরিক মঞ্চ যৌথ ভাবে লজিক্যাল ডিসক্রিপেনসির নামে শুনানি বন্ধ করার দাবিতে জেলা শাসককে প্রতিনিধি ডেপুটেশন দিল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বন্দী মুক্তি কমিটির রাজ্য সহ সভাপতি তায়েদুল ইসলাম। দলের অন্যান্য সদস্যরা হলেন বন্দী মুক্তি কমিটির জেলা সহ সভাপতি সুফিয়া খাতুন এবং ভগবানগোলা – রানীনগর নাগরিক মঞ্চের সম্পাদক তাহের। ডেপুটেশন গ্রহণ করেন উপ জেলা শাসক ডালিকা লামা। তিনি সমস্ত বক্তব্য মন দিয়ে শুনেন এবং দাবিসমূহ উপরের কর্তৃপক্ষকে জানাবেন এবং নিচে সমস্ত আধিকারিকদের নির্দেশ দেবেন যাতে হয়রানি না হয় বলে জানান। মূল দাবি জানান হয় শুনানি বন্ধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *