চন্দ্রকোনারোড BDO অফিসে SIR সংশোধনী ক্যাম্পে উপচে পড়া ভিড়, সাধারণ মানুষের পাশে তৃণমূল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যজুড়ে শুরু হয়েছে SIR সংশোধনী পর্ব। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড BDO অফিস প্রাঙ্গনে SIR সংশোধনী ক্যাম্পে হাজির হয়েছেন বহু সাধারণ মানুষ। কার্যত হায়রানির অভিযোগ তুলছে তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। এই দিন ক্যাম্পে আশা সাধারণ মানুষের স্বার্থে জল ও শুকনো খাবার প্রদান করল স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। এই দিন সাংগঠনিক জেলা মাইনোরিটি সেলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ খান জানিয়েছেন আগামী দিনেও দলের তরফ থেকে সাধারণ মানুষের স্বার্থে এই ধরনের কর্মসূচি নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *