৬০ বছরের গৌরব উদযাপন, মহিষদা রামনারায়ণ উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য হীরক জয়ন্তী অনুষ্ঠান।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মহিষদা রামনারায়ণ উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে নানান সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই দিন প্রদীপ প্রজ্জ্বলনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়, দুইদিনব্যাপী এই সংস্কৃতি অনুষ্ঠানের শেষ দিনে অর্থাৎ বুধবারে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই,এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রদ্যুৎ পাঁজা সহ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

