স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে বাধা, পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন ময়নার আশা কর্মীরা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের আশা কর্মীদের কলকাতায় স্বাস্থ্য ভবনে আজ ডেপুটেশন দিতে যাওয়ার কথা ছিল,সেই মতো তারা সকাল থেকে বেরিয়ে ছিলেন.অভিযোগ ময়নার বলাইপন্ডা ও ময়নার বাইপাস থেকে দুটি গাড়ি রিজার্ভ করা ছিল কিন্তু দুটি গাড়ি ড্রাইভারকে কেস দেওয়ার ভয় দেখিয়ে তাদের যেতে বাধা দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে | গাড়ির ড্রাইভারকে ডেকে কাগজপত্র দেখার পর তাদের কেস দেওয়ার ভয় দেখানো হয় বলে অভিযোগ |বাধ্য হয়ে তারা ময়নার বাইপাস এলাকায় প্রথমে রাস্তা অবরোধ করে পুলিশের সাথে বচসা তৈরি হয়। শেষ পর্যন্ত তারা আপাতত নিমতৌড়ি অব্দি যেকোনো গাড়িতে করে যাওয়ার সিদ্ধান্ত নেয় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *