গুড়াইল বাস স্ট্যান্ডে হামলার ঘটনায় রায়, দক্ষিণ দিনাজপুর আদালতে দোষী রাম দাস।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ১৮/১২/২০ দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানায় সর্বাণী দাস নামে এক মহিলা অভিযোগ করে জানান তার স্বামী নিখিল দাস এবং তিনি যখন তপন থানার গুড়াইল বাস স্ট্যান্ড থেকে ১৭-১২-২০২০ তারিখে ফিরছিলেন ঠিক সেই সময় তাদের এক শরীক রাম দাস পুরানো আক্রোশের জেরে তার স্বামীকে মাথায় কুড়ুল দিয়ে আক্রমণ করে। এরপর তার স্বামীকে গুরুতর আহত অবস্থায় বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয় এবং বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্বামীর মৃত্যু ঘটে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রাম দাসকে গ্রেফতার করে তপন থানার পুলিশ সেই মামলাটি দীর্ঘদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অনিল কুমার কুসাবার এজলাসে চলছিল। অবশেষে মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক বলে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী। আগামী ২২ তারিখ অভিযুক্তকে সাজা শোনাবেন বিচারক।

