কুমারগঞ্জ বিধানসভা এলাকায় মিম-এর বাইক র‍্যালি, বিজেপি–তৃণমূলকে তীব্র আক্রমণ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভা এলাকায় মিম (AIMIM) পার্টির পক্ষ থেকে একটি বিশাল ‘অধিকার যাত্রা’ কর্মসূচি পালিত হয়। মূলত সিএএ (CAA) বা এনআরসি (NRC) নিয়ে হয়রানি বন্ধ করা, উন্নত মানের হাসপাতাল ও রাস্তাঘাট তৈরি এবং সারের কালোবাজারি রোখার দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়।
​বিকেল নাগাদ কুমারগঞ্জ ব্লকের কাজলতলী মোড় থেকে প্রায় ১৫০-২০০ জন কর্মী-সমর্থক নিয়ে একটি মোটরবাইক র‍্যালি শুরু হয়। এলাকা পরিক্রমা শেষে ডাঙ্গারহাটে মিছিলটি সমাপ্ত হয় এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
​সভায় উপস্থিত মিম-এর জেলা সভাপতি উমেদ আলী খান বিজেপি ও তৃণমূল—উভয় দলকেই কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপি একের পর এক জনবিরোধী আইন আনছে, আর তৃণমূল কংগ্রেস বিজেপির ভয় দেখিয়ে সংখ্যালঘু ভোট ব্যাংক নিশ্চিত করলেও উন্নয়নের কাজে তাঁদের বোকা বানাচ্ছে। সাধারণ মানুষের প্রাপ্য অধিকার আদায়ে এই লড়াই চলবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *