আইনজীবী ও সঞ্চালক সঞ্জয় কর্মকারের আকস্মিক মৃত্যু, শেষ শ্রদ্ধায় ভাসল জার্নালিস্টস্ ক্লাব।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাবের সদস্য তথা জেলার প্রথিতযশা বাচিক শিল্পী ও সঞ্চালক সঞ্জয় কর্মকারের প্রয়াণে শোকস্তব্ধ সাংবাদিক মহল। সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুরে নিজের বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বয়স হয়েছিল ৪৮ বছর। পেশায় আইনজীবী সঞ্জয়বাবুর আকস্মিক প্রয়াণে গভীর শোক নেমে আসে জেলাজুড়ে।
মঙ্গলবার বালুরঘাট থানায় মার্গে ময়নাতদন্তের পর দুপুরে তাঁর মরদেহ প্রথমে লক্ষ্মীপুরের বাড়িতে, পরে নিজের চেম্বার ঘুরে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাব প্রাঙ্গণে পৌঁছায়। সেখানে শতাধিক মানুষ ফুল ও চোখের জলে শেষ শ্রদ্ধা জানান। এরপর বালুরঘাট কোর্টের বার অ্যাসোসিয়েশন হয়ে চকভবানীর শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *