বালুরঘাটে গোপালের বনভোজন মহোৎসব, কয়েক হাজার ভক্তের সমাগমে ভক্তিময় পরিবেশ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটে মালদার বুলবুলচন্ডীর শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দিরের উদ্যোগে প্রভুপাদ শ্রীল প্রদীপ কৃষ্ণ গোস্বামী মহোদয়ের উপস্থিতিতে ১৮ই জানুয়ারী রবিবার দুপুরে গোপালের বনভোজন মহোৎসব অনুষ্ঠিত হয়। বালুরঘাট খাদিমপুরে লোকনাথ মিশন পরিচালিত শ্রী শ্রী লোকনাথ জ্যোতির্ময় মন্দিরে এইদিন গোপালের বনভোজন মহোৎসবটির আয়োজন করা হয়। গোপালের বনভোজন মহোৎসবে কয়েক হাজার ভক্ত মহাপ্রসাদ পান।*

*সকাল থেকেই ভক্তরা তাদের বাড়ির গোপাল ঠাকুর নিয়ে মন্দিরে উপস্থিত হন। দুপুরে, দেড়শোটি গোপালের একসাথে পুজো ও অর্চনার পাশাপাশি মধ্যাহ্নে ভোগ ও আরাধনা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে ভক্তরা গোপালের সান্নিধ্য লাভ করেন এবং তাদের মনের আশা পূরণের জন্য প্রার্থনা করেন। মহোৎসবে উদ্যোক্তাদের পক্ষ থেকে কিছু দুঃস্থ মহিলাকে শীতের চাদর বিতরণ করা হয়।

গোপালের বনভোজন মহোৎসব উপলক্ষ্যে মন্দির চত্বরে সাজো সাজো রূপ ছিল। ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। মহোৎসবটি ভক্তিময় আবহে সুসম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *