বেলডাঙার ঘটনা ও সনাতনীদের ওপর লাঠিচার্জ প্রসঙ্গে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ কার্তিক মহারাজের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিহারে বাংলার পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচারের অভিযোগে মৃত্যুর ঘটনায় উত্তেজনা মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে,এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন কার্তিক মহারাজ, রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে কার্যত বর্তমান রাজনীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। অন্যদিকে কলকাতা শহরে সনাতনীদের বিক্ষোভের সময় পুলিশি লাঠিচার্জের প্রসঙ্গ তুলে বেলডাঙার ঘটনাকে নিয়ে কার্যত বর্তমান রাজ্য সরকারকে নিয়ে সেনা করলেন কার্তিক মহারাজ। পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পরিস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটছে গোটা বাংলা জুড়ে তা নিয়েও তীব্র নিন্দা প্রকাশ করেন তিনি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন ভিন রাজ্যে গিয়ে বাঙালি বলে পরিচয় দিতে মাথাটা নিচু হয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *