ভালোবাসার টানে মোথাবাড়ি থেকে সাহাপুর বাইপাস—হামাগুড়ি দিয়ে মোদীর সভায় হাজির প্রতিবন্ধী যুবক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার ভালো লাগে। আর এই ভালোলাগার কারণেই মালদহের মোথাবাড়ি থেকে ছুটে আসলো পুরাতন মালদার সাহাপুর বাইপাস মাঠে প্রধানমন্ত্রীর সভাস্থলে পৌঁছল এক প্রতিবন্ধী তরুণ হাসান আলি। প্রধানমন্ত্রীকে সে খুব কাছ থেকে দেখতে চান। তাই সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে না পারলেও, কার্যত বসে বসে হামাগুড়ি দিয়েই পৌঁছে গেল প্রধানমন্ত্রী সভাস্থলে। শনিবার প্রধানমন্ত্রীর সভা শুরুর প্রাক্কালে এমনই ছবি নজরে এল সাহাপুর বাইপাস সংলগ্ন প্রধানমন্ত্রীর সভাস্থলের ঠিক সেই সময় ক্যামেরায় ধরা পরে সেই ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *