রাস্তার দাবিতে আন্দোলন, ভোট বয়কটের হুঁশিয়ারি ধুপগুড়ির উত্তর কাঠুলিয়া গ্রামবাসীদের।

ধুপগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের আগে ভোট বয়কটের পোস্টার পড়লো ধুপগুড়ির গ্রামে। বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা ১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর কাঠুলিয়া গ্রামবাসিন্দাদের।

দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে একাধিকবার আন্দোলনে সামিল হয়েছিলেন গ্রামবাসীরা। মিলেছে একের পর এক প্রতিশ্রুতি, ভোট আসে ভোট যায়, সমস্যার সমাধান আর হয় না। ফের একবার ৮ থেকে ৮০ মহিলা পুরুষ সকলে একত্রিত হয়ে বেহাল রাস্তার উপর দাঁড়িয়ে ভোট বয়কটের হুঁশিয়ারি। এদিকে গোটা ঘটনা নিয়ে কোনরকম মন্তব্য করতে না চাইলেও হোয়াটসঅ্যাপ মারফত সংশ্লিষ্ট গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য দাবি করেছেন রাস্তার কাজ দ্রুত সম্পন্ন হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *