SIR থেকে নিপা আতঙ্ক—খড়গপুরে দাঁড়িয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন দিলীপ ঘোষ।

খড়গপুর, নিজস্ব সংবাদদাতা:- সাত সকালে খড়গপুর শহরে মর্নিং ওয়ার্ক সেরে চা-চক্রে যোগ দেন দিলীপ ঘোষ । আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের কয়েকটি ইসু নিয়ে মুখ খুলেছেন তিনি । তাতেই রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী কে একহাত নিয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ।

SIR আবহে ফের জ্ঞেনেশ কুমার কে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের :
এর আগেও বহুবার চিঠি লিখেছেন , কিছু হয় নি ।
নির্বাচন কমিশন যেটা করছেন বিধি মেনে যাতে নির্ভুলভাবে SIR প্রক্রিয়া সম্পন্ন হয় তার চেষ্টা । পশ্চিম বাংলার মানুষও খুশি । নির্বাচন কমিশন কে চিঠি লিখে লাভ নেই বরং তিনি ইউনো তে চলে যান ।

আরও ২০০০ মাইক্রো অবজারভার নির্বাচন কমিশনের :

এখানে যেভাবে SIR এর
কাজে বাধা দেয়া হচ্ছে নির্বাচন কমিশন নিশ্চয়ই অবজারভার পাঠাবে নজর রাখবে এবং ঠিক কাজও হয়ে যাবে ।

সুপ্রিম কোর্টে মামলা ইডির আই প্যাক কান্ডে মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে :

যেভাবে মুখ্যমন্ত্রী দিদির কাজে বাধা দিয়েছেন এটা সংবিধানবিরোধী অন্যায় এবং বাঙ্গালীদের জন্য লজ্জা । মমতা ব্যানার্জির বিরুদ্ধে অবশ্যই মামলা হওয়া উচিত সাথে সাথে যে অফিসাররা ওখানে গিয়েছিলেন তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত মমতা ব্যানার্জি বলেছেন তৃণমূল নেত্রী হিসেবে গিয়েছিলেন তাহলে অফিসাররা কি করতে গিয়েছিলেন ওখানে?

আইপ্যাক ইস্যুতে সরব অভিষেক :

গোটা দেশ দেখেছে কে চুরি করেছে অভিষেক হয়তো দেখেননি। বাকিটা কোর্টে দেখা যাবে। ।

এরাজ্যের নিপা ভাইরাসের আতঙ্ক :

এরা যে সরকারকে সিরিয়াস হতে হবে যে কোন ভাইরাস নিয়ে, তারা তো এখন ভোট নিয়ে ব্যস্ত । কেন্দ্রের সাথে কথা বলে সমস্ত কিছু নিয়ম নীতি নির্ধারণ করা উচিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *