হবিবপুরে পাঁচ হাজার ভুয়ো ভোটারের অভিযোগ, ERO অফিসের সামনে ফরম সেভেন নিয়ে ধরনায় বিজেপি নেতা তারাশঙ্কর রায়।
দেবাশীষ পাল, মালদা—- দু’দিন পরেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ রয়েছে। তবুও এখনও মৃত, অনুপ্রবেশকারী ভোটারদের নাম কাটা হচ্ছে না বলে অভিযোগ তুলে ধরনায় বসলেন হবিবপুরের বিজেপির জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায়। আজ মালদা জেলা প্রশাসনিক ভবনে গিয়ে হবিবপুর বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকা ERO রাজু মন্ডলের ঘরের সামনে ধরনায় বসেন বিজেপির জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়। তার অভিযোগ ERO তাদের অভিযোগ জমা নিচ্ছে না। তাই আজ তারা ফরম সেভেন নিয়ে ধরনায় বসেছেন। তার জেলা পরিষদ এলাকায় প্রায় পাঁচ হাজার মৃত এবং বাংলাদেশী অনুপ্রবেশকারী রয়েছে। অথচ আশ্চর্যজনকভাবে খসড়া তালিকায় তাদের প্রত্যেকের নাম রয়েছে। তাদের নাম না কেটে রেখে দেওয়া হয়েছে। এদের ভোটার তালিকায় রেখে দিতে পারলে শাসক দল তৃণমূল কংগ্রেসের লাভ বলে অভিযোগ করেন বিজেপি নেতা তারাশঙ্কর রায়।
সেই সঙ্গে একই অভিযোগ করে সোচ্চার হোন মালদহের ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। আপনি সাংবাদিক বৈঠক করে বলেন তার বিধানসভা এলাকায় প্রায় ১৫০০ থেকে ২০০০ ফরম সেভেন রয়েছে। ERO কাছে তা জমা দিতে যাওয়া হলে তার নিচ্ছে না। এই নিয়ে আগামীতে আন্দোলনে নামছে বিজেপি বলে হুঁশিয়ারি দেন তিনি। এই বিষয়ে শাসক দল তৃণমূলের দাবি, সমস্ত প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের অধীনে। এখানে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলছে বিজেপি বলে কটাক্ষ তৃণমূলের।

