শিয়রে বিধানসভা ভোট, তপনের চণ্ডীপুরে ঘরে ঘরে উন্নয়নের খতিয়ান নিয়ে প্রচারে তৃণমূল।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এযেন ভোটের দামামা বেজে গিয়েছে। ভোট প্রচার শুরু আগে প্রার্থীরা যেমন কোনো মন্দির পুজো দিয়ে। কিংবা মসজিদে সিরনি দিয়ে থাকেন। ঠিক সেই কায়দায় কালী মন্দিরে পুজো দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের চন্ডীপুর অঞ্চলে উন্নয়নের সংলাপ প্রচারে নামলেন তৃণমূল নেতা কর্মীরা। এতে এক প্রকার যেন নির্বাচনের প্রচার।
শিয়রে বিধানসভা নির্বাচন। দিন যত যাচ্ছে। রাজনৈতিক দল গুলির মিটিং,মিছিল ততটাই জোরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়া গুলিতে উঠছে প্রচারের ঝড়। তুলে ধরা হচ্ছে জনমুখি প্রকল্প ও উন্নয়নের ফিরিস্তি। আর এই উন্নয়নের খতিয়ান তুলে ধরতে আগে ভাগে ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বাড়ি বাড়ি গিয়ে তুলে ধরা হচ্ছে ১৫ বছরের জনমুখি প্রকল্প ও উন্নয়নের সংলাপ।
তপন ব্লকের চন্ডীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ উন্নয়নের সংলাপ নিয়ে বাড়ি বাড়ি প্রচারের আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল ১০ টায় কর্মসূচি শুরু আগে স্কুলমোড় এলাকার একটি কালী মন্দিরে পুজো দেওয়া দেন তৃণমূল নেতা কর্মীরা। পুজো শেষে স্কুল মোড়ে চা যোগের মাধ্যমে জন সংযোগ বাড়ানো হয়। চা পানের কর্মসূচি শেষ হতে মিছিল করে তৃণমূল কর্মীরা পৌঁচ্ছান গৌরপুরে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সহ উন্নয়নের পাঁচালি তুলে ধরেন। গ্রামবাসীদের মধ্যে বিলি করা হয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালির নোট বুক। এতে গ্রামবাসীদের মধ্যে ব্যাপাক সাড়া ফেলে। গৌরীপুরের পাশাপাশি কবসা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের পাঁচালি নিয়ে প্রচার চালানো হয়। বেলা ২টা নাগাদ দিনের প্রথম ভাগের কর্মসূচি শেষে দুপুরে কসবায় অঞ্চল তৃণমূল কার্যালয়ে ভাত খাবারের আয়োজন করা হয়। দুপুরে আহার শেষে কাজিভাগ গ্রামে প্রচার করা হয়। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা,তৃণমূল নেতা অজয় বর্মন ওরফে সনু। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক তথা তপন ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি (তপন বিধানসভা),জেলা তৃণমূল কংগ্রেস সদস্য কৃষ্ণ কুজুর, তপন ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি (তপন বিধানসভা) সঞ্জয় শীল,তপন ব্লক তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক (তপন বিধানসভা) রাহুল মৈত্র,তপন ব্লক তৃণমূল কংগ্রেস সম্পাদক (তপন বিধানসভা) সুজাউল হোসেন ওরফে মহেশ,তপন ব্লক তৃণমূল শ্রমিক সভাপতি (তপন বিধানসভা) কমল টিগ্গা,চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান রাহুল সরকার প্রমুখ।

