মালদার হবিবপুরে আদিবাসী সংস্কৃতির আবহে বিজেপির বুথ জয় সংকল্প, নেতৃত্বে মঙ্গল পান্ডে।

দেবাশীষ পাল, মালদা—- হবিবপুর বিধানসভার বুথ বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হয়ে গেলো রবিবার।মালদার হবিবপুর বিধানসভার কেন্দপুকুর দলীয় কার্যালয়ে। বিহার রাজ্যে স্বাস্থ্য ও আইন মন্ত্রী তথা বিজেপির পশ্চিমবঙ্গের প্রদেশ পর্যবেক্ষক মঙ্গল পান্ডে মালদার হবিবপরে কেন্দপুকুর দলীয় কার্যালয়, পৌছাতেই বিজেপি উত্তর মালদার সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিং দলীয় উত্তরীয় পরিয়ে ও ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে তাকে স্বাগতম জানান হয়।সেখান থেকে কেন্দপুকুর বাজারে স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন,বিহার রাজ্যে স্বাস্থ্য ও আইন মন্ত্রী তথা বিজেপির পশ্চিমবঙ্গের প্রদেশ পর্যবেক্ষক মঙ্গল পান্ডে।সেখানে কেন্দপুকুর দলীয় কার্যালয় হবিবপুর বিধান সভার হবিবপুর ও বামনগোলা ব্লকের বিজেপির নেতৃত্বদের নিয়ে বুথ বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হয়।এর পরে সেখান থেকে আকতৈল অঞ্চলের শালবোদরা গ্রামে রসিক মুর্মু নামে একব্যাক্তির আদিবাসীবাড়িতে মধ্যাহ্নভোজন করেন। রবিবার এই বুথ বিজয় সংকল্প সভায় উপস্তিত ছিলেন বিহার সরকারের স্বাস্থ্য ও আইন মন্ত্রী তথা বিজেপির পশ্চিমবঙ্গের প্রদেশ পর্যবেক্ষক মঙ্গল পান্ডে, বিজেপি উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিং, উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু, হবিবপুর বিধানসভার বিধায়ক জোয়েল মুর্মু , হবিবপুর বিধানসভার কনভেনার প্রভাষ চৌধুরী সহ হবিবপুর বিধানসভার হবিবপুর ও বামনগোলার বিভিন্ন স্তরের বিজেপি নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *