মহদিপুরে পুলিশের হানা: ব্রাউন সুগার ও নগদ ২ লক্ষ টাকা উদ্ধার।

দেবাশীষ পাল,মালদা— ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সক্রিয় ব্রাউন সুগার কারবারিরা। ঠিক এই অবস্থায় গোপন সূত্রে খবর পেয়ে ৪২৫ গ্রাম ব্রাউন সুগার সহ দুই কারবারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মহদিপুর এলাকায় হানা দিয়ে দুই কারবারীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম হাসানুজ্জামান (৩৫) ও আজিজুর রহমান (২০)। ধৃতরা কালিয়াচক ও চাঁচল থানা এলাকার বাসিন্দা। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয়েছে ২ লক্ষ টাকাও। রবিবার পুলিশি হেপাজতের আবেদনে ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *