বিজেপির র‍্যালি ও মাল্যদান: পাকুয়াহাটে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা।।

দেবাশীষ পাল, মালদাঃ—–বামনগোলা ব্লক বিজেপির পক্ষ থেকে স্বামী বিবেকানন্দে জন্মজয়ন্তী পালন করল সোমবার ১২ই জানুয়ারি বিশ্ব বরেণ্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্ম জয়ন্তী।যথাযোগ্য মর্যাদায় পালন করলেন বিজেপি।সোমবার দুপুরে বিজেপি পার্টি অফিস থেকে একটি র‍্যালি বের করে গোটা পাকুয়াহাটি এলাকা পরিক্রমা করে পাকুয়াহাট বিবেকানন্দ মোরে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন বিজেপির নেতাকর্মীরা।এই র‍্যালিতে উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপির সভাপতি প্রতাপ সিং,উত্তর মালদা বিজেপি সাধারণ সম্পাদক বিনা সরকার কীর্তনীয়া,হবিবপুর বিধানসভা বিধায়ক জুয়েল মুর্মু,জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়, মন্ডল সভাপতি তপন মন্ডল সহ বিজেপির নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *