প্রায় এক কোটি টাকায় গলাকাটা মোড় থেকে কাটনা স্কুল পর্যন্ত রাস্তা সংস্কার শুরু।।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের মামনা সংসদের গলাকাটা মোড় থেকে কাটনা স্কুল পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল রয়েছে। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প রাস্তা শ্রী প্রকল্পের মধ্যে দিয়ে এই রাস্তাটি সংস্কারের কাজ শুরু হতে চলেছে। সেই রাস্তার কাজের সূচনা করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর মঙ্গলবার দুপুরে পাশাপাশি উপস্থিত ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্য সহ সভাপতি মলয় মন্ডল, পঞ্চায়েত সমিতির সদস্যা তথা প্রাক্তন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিস্কু সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি মলয় মন্ডল বলেন আমাদের মামনা সংসদের গলাকাটা মোড় থেকে কাটনা স্কুল পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল রয়েছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই রাস্তাটি সংস্কার করার জন্য বলে আসছিলেন। অবশেষে রাস্তাটি মাননীয়া মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প রাস্তায় শ্রী প্রকল্পের মধ্যে দিয়ে সংস্কার হতে চলেছে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এই রাস্তা সংস্কার হবে। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি সংস্কার করা হচ্ছে মমতা ব্যানার্জির রাস্তা শ্রী প্রকল্পের মধ্যে দিয়ে। চকভৃগু গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের বলবো তারা মমতা ব্যানার্জির এই উন্নয়নমূলক কাজগুলিকে তারা যেন মনে রাখে তাহলে আগামী দিনে মমতা ব্যানার্জির দ্বারা আরো উন্নয়নমূলক কাজ অনুষ্ঠিত হবে এই এলাকায়।

