কুশমন্ডিতে তৃণমূল-সিপিএম ভেঙে মিমে যোগদান, নির্বাচনের আগে শক্তি বাড়াল ওয়াইসির দল।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-২৬ এর বিধানসভা নির্বাচন কে পাখির চোখ করে কোমর কোষে নেমেছে সর্ব ভারতীয় মিম( অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমীন) পার্টি ।
হায়দ্রাবাদের এই দলটি দেশের একাধিক রাজ্যে নিজেদের সংগঠন বিস্তার করে বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। প্রসঙ্গত গত ২০২১ এর বিধানসভা নির্বাচনে রাজ্যের মাত্র ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মিম।
কিন্তু এবার তাদের নজর বাংলার শতাধিক আসনে। আজ সন্ধ্যা ৬টা নাগাদ দ:দিনাজপুর জেলার ৩৭ নং কুশমন্ডি বিধানসভার অন্তর্গত করঞ্জি গ্রাম পঞ্চায়েতের উত্তর নাহিট সংসদের শিলিগুড়ি মোড়ে মিম পার্টির একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। যেখানে তৃণমূল এবং সিপিএম ছেড়ে প্রায় পঞ্চাশ জন মিম পার্টিতে যোগদান করেন। উপস্থিত ছিলেন জেলা সভাপতি উম্মেদ আলী খান, জেলা সহ সভাপতি হায়দার আলী, কুশমন্ডি ব্লক নেতা মোজাম্মেল হোসেন, রাহুল রব্বানী সহ অন্যান্য নেতৃত্বগন । এই প্রসঙ্গে জেলা সভাপতি উম্মেদ আলী খান জানান,,, সাম্প্রদায়িক বিজেপি এবং ভাওতাবাজ তৃণমূল সরকারের থেকে মানুষ মুখ ফেরাচ্ছে। তৃণমূল সরকার যে প্রতিশ্রুতি গত বিধানসভা নির্বাচনে দিয়েছিল সেটা মানুষের কাজে বাস্তবে প্রয়োগ না হওয়ায় মানুষ তৃণমূল থেকে আস্থা হারিয়ে আমাদের দলে অনবরত যোগদান করছে।

