উত্তরবঙ্গ চ্যাম্পিয়ন মালদহের খো খো কন্যারা এবার রাজ্য মঞ্চে নজর কাড়তে প্রস্তুত।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– খো খো খেলায় এবার নজড় কারতে চলেছে মালদহে ছাত্রীরা। সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলের ছাত্রীরা যাছে খো খো খেলায় রাজ্য স্তরে।রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মালদহের ১৩ ছাত্রী খো খো খেলায় রাজ্য স্তরের চ্যাম্পিয়ন কেড়ে নেওয়া জোর প্রস্তুতি চলছে মালদহের ছাত্রীদের।খো খো খেলার অ্যাসোসিয়েশনে সদস্য তথা কোচ তাহিদুর রহমান – জানান এবছর খো খো খেলায় উত্তরবঙ্গের চ্যাম্পিয়ন শিরোপা জিতে এসেছে মালদহের ছাত্রীরা।এবার রাজ্য স্তরে খেলতে যাচ্ছে মালদহের মোট ১৩ ছাত্রী তার মধ্যে রয়েছে বেসরকারি ওটু পাবলিক স্কুলের চার জন ছাত্রী মোসা:ফারানা খাতুন,আফরিনা আফরোজ, জুবাইদা খাতুন,সৃজনি ঘোষ সহ রয়েছে গোলাপগঞ্জ হাই স্কুল চার জন,আব্বাসগঞ্জ হাই মাদ্রাসাচার জন, বাঙ্গিটোলা হাই স্কুলের একজন ছাত্রী।মালদহে থেকে রাজ্য স্তরে খেলার জন্য আগামী ১৬ই জানুয়ারি পাড়ি দিতে চলেছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মহিশাদল ব্লকের ঘাশিপুর বিবেকানন্দ বিদ্যামন্দিরের মাঠে।খো খো খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৭,১৮ ও ১৯ শে জানুয়ারি। এই বিষেয়ে ওটু পাবলিক স্কুল (O2) কর্তৃপক্ষ জানান ওটু পাবলিক স্কুলের ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি খো খো খেলায় জায়গায় পেয়ে স্কুলের আধিকারিক থেকে শুরু করে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা সকলেই খুশি।খো খো খেলায় উত্তরবঙ্গের চ্যাম্পিয়ন্সার হওয়ার পরে এবার রাজ্য স্তরে খেলতে যাচ্ছে। এখন ছাত্রীদের নজর চ্যাম্পিয়ন ট্রফি জিতে আসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *