দিল্লি থেকে মালদায় ফিরছেন মৌসম নূর, কোতুয়ালি ভবনে কংগ্রেসের বিশাল কর্মযজ্ঞ।
মালদা, নিজস্ব সংবাদদাতা :– আজ ঘরের মেয়ে ঘরে ফেরার পালা।তাই শনিবার সকাল থেকেই ঘরের মেয়েকে শুভেচ্ছা, অভিনন্দন জানাতে মালদার কোতুয়ালি ভবনে চলছে বিশাল কর্মযজ্ঞ।কারণ তৃণমূল দল ছেড়ে কংগ্রেসে ঘরওয়াপসি করা গণি পরিবারের সদস্য মৌসম নূর আজই দিল্লি থেকে ফিরছেন মালদায়। তিনি বেলা ১টা নাগাদ ট্রেনে চেপে মালদা টাউন স্টেশনে নামবেন। সেখান থেকে কংগ্রেস নেতাকর্মীরা তাকে নিয়ে র্যালি করে যাবেন কোতুয়ালির গণি ভবনে। এরপর সেখানে কংগ্রেস নেতাকর্মীরা শুভেচ্ছা, অভিনন্দন জানাবেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানকারী কোতুয়ালি ভবনের সদস্য মৌসম নূরকে। তাই শনিবার সকাল থেকেই মৌসম নূরকে অভিনন্দন জানাতে বিশাল কর্মযজ্ঞ চলছে কোতুয়ালি ভবনে। কোতুয়ালি ভবন সহ আশপাশের এলাকা ছেয়ে গেছে কংগ্রেসের একাধিক নেতৃত্ব সহ মৌসম নূরের ফেস্টুন, ফ্লেক্সে। ঘরের মেয়ে ঘরে ফেরায় মৌসম নূরকে স্বাগত জানাতে আসবেন। জেলার বিভিন্ন প্রান্তের কংগ্রেস নেতাকর্মীরা। তাই. তাদের জন্য থাকছে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা। সেই ব্যবস্থায় যাতে কোন রকম ঘাটতি না থাকে তাই ঘনঘন নজরদারি চালাচ্ছেন জেলা কংগ্রেসের সভাপতি সাংসদ ইশা খান চৌধুরী, জেলা কংগ্রেসের নেতা ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম সহ অন্যান্যরা। এখন শুধু অপেক্ষা ঘরের মেয়ে ঘরে ফেরার।

