রসকুণ্ডুতে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিল।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ID তল্লাশি অভিযানে তৃণমূলের দলীয় নথি সংগ্রহের অভিযোগ তুলে শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের এক নম্বর অঞ্চলের রসকুণ্ডু এলাকায় প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের SC,OBC সেলের ডাকে। এই দিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ নির্মল ঘোষ, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের SC,OBC সেলের সভাপতি কৃষ্ণেন্দু বিষই, অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি গৌতম সরকার, শ্যামল বিদ্যা,দেব কুমার দে, অঞ্চল যুব সভাপতি সুমন নন্দী সহ অন্যান্য ব্লক ও অঞ্চলের নেতাকর্মীরা। এই দিন গোটা এলাকার কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে প্রতিবাদ মিছিল পরিক্রমা করার পর প্রতিবাদ সভার মধ্যে দিয়ে শেষ হয় এই প্রতিবাদ কর্মসূচি।

