পিঠে-পুলি থেকে বিরিয়ানি: ছাত্রদের হাতেই জমজমাট ফুড ফেস্ট।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কোনো টেবিলে সারি সারি সাজানো রয়েছে দুধ পুলি,পাটি সাপটা,পায়েস,মুরি ঘুগনি। আবার কোনো টেবিলে রিরিয়ানি,মোমো,চাউমিন,চিলি চিকেন,ললিপপ,ঘুগনি,ফুচকা। এর পাশাপাশি রয়েছে ফলের স্টল। এক ঝলক দেখলে ভিজে জল চলে আসবে। এভাবে সুস্বাদ খাবারের দোকান খুলে খাদ্য উৎসবে মেতে উঠল তপন ব্লকের কড়ই চ্যাঁচড়া নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট (ইংলিশ মিডিয়াম ) স্কুলের ছাত্র,ছাত্রীরা। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উৎসবও ছিল চোখে পড়ার মত।
বর্তমানে প্রাথমিক বিদ্যালয় গুলিতে চলছে ছাত্র সপ্তাহ। ছাত্র সপ্তাহ উপলক্ষ্যে তপন ব্লকের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট (ইংলিশ মিডিয়াম ) স্কুলের শিক্ষক শিক্ষিকারা ফুড ফেস্টিবেল উদ্যেগ নেয়। বৃহস্পতিবার বেলা ১টা নাগাদ ছাত্র, ছাত্রীরা বিভিন্ন সুস্বাদু খাবারে সম্ভার নিয়ে স্কুলে হাজির হয়। সারি বদ্ধ ভাবে সাজিয়ে তোলে বিভিন্ন খাবারের স্টল। কোনো স্টলে ছিল চিড়ের নাড়ু,তিলের নাড়ু,নারকেল নাড়ু,নারকেলের খাস্তা,তেল পিঠা,পাটি সাপটা,ভাজা পুলি,দুধ পুলি,মশলা পুলি,মিস্টি আলুর রসবড়া,ভাপা পিঠে,সরা পিঠে,ও পায়েস। আবার কোনো স্টলে ছিল সেমাই,ডিম টোস্ট,সিঙারা,চাউমিন,মুগনী,চালের রুটি,মুরগীর মাংস,খাসির মাংস,বেগুনের চপ,ধনেপাতার চপ,চিকেন ললিপপ। বাদ যায়নি চিকেন ফ্রায়েড রাইস,আলু বিরিযানি, চিকেন রিরিযানি,পনির ফ্রায়েড রাইস,এগরোল,ফুচকা,আরো অন্যান্য খাবারের দোকান। ছাত্র, ছাত্রীরা দক্ষতার সঙ্গে কেনাবেচা করেন। খাবারের স্টলে পড়ুয়াবের তৈরি হস্ত শিল্পের স্টল খোলা হয়েছিল। আর এই খাদ্য উৎসবে কড়ই চ্যাঁচড়া এলাকার বাসিন্দাদের মধ্যেও উৎসাহ উদ্দিপনা ছিল চোখে পড়ার মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *