বর্ণাঢ্য শোভাযাত্রায় গঙ্গারামপুরে শুরু জেলা বইমেলা।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোজ্ঞ ট্যাবলোর মধ্য দিয়ে গঙ্গারামপুরে সূচনা হল দক্ষিণ দিনাজপুর জেলার ৩০তম বইমেলার। বৃহস্পতিবার বেলা তিনটা নাগাদ গঙ্গারামপুর শহরের নিউমার্কেট থেকে শোভাযাত্রার সূচনা হয়। শহরের হাইস্কুল পাড়া, দত্তপাড়া ও চৌপথি পরিক্রমা করে শোভাযাত্রাটি গঙ্গারামপুর ফুটবল মাঠে এসে শেষ হয়। সেখানেই আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করা হয়।এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান…

