‘বিজেপি করাই অপরাধ’—তৃণমূল কর্মীদের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ আহতদের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- জমিসংক্রান্ত বিবাদের জেরে সংঘর্ষ , আহত 5-6 জন সংখ্যালঘু মুসলিম বিজেপি কর্মী l মারাত্মকভাবে আহত বিজেপি কর্মী ও BLA -2 কাউসার আলী মোল্লা ,মঞ্জুয়ারা বিবি , রফিকুল আলী মোল্লা , সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী l কাউসার আলী মোল্লা , যিনি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের জখিরপুর পঞ্চায়েতের কোকোট (শাহাবাজপুর) সংসদের বিজেপির BLA -2 হিসাবে কাজ করছেন l তার অভিযোগ এর আগেও তাদের নিজেদের জমির গাছ বলপূর্বক কেটে নিয়েছিল অভিযুক্তরা l যে কারণে কাউসার কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন l সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কুমারগঞ্জ থানা অভিযুক্তদের নোটিস পাঠায় l থানা থেকে নোটিস পাবার পর অভিযুক্তরা আরও হিংস্র হয়ে ওঠে এবং আজ সন্ধ্যায় বিজেপি কর্মী কাউসার ও তার পরিবারের ওপর প্রাণঘাতী হামলা চালায় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে l মারাত্মকভাবে আহতরা প্রত্যেকেই জানান তাদের ওপর আক্রমণকারীরা প্রত্যেকেই তৃণমূল কর্মী , তারা বিজেপি করার কারণেই এমন আক্রমণ নেমে এসেছে l তারা আরও জানান তাদের বাঁচাতে এসেও রেহাই পান নি স্থানীয় এক যুবক l আক্রমণকারীদের হাত থেকে রেহাই পান নি বছর আশির রজ্জব আলী মোল্লা l এমনকি মহিলারাও নিস্তার পান নি আক্রমণকারী অভিযুক্তদের হাত থেকে l বিজেপিকে ঠেকাতেই এমন ঘৃণ্য আক্রমণ বলে জানান বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক রজত ঘোষ l তিনি আরও জানান , বিজেপি এমন একটি দল – যাকে আক্রমণ করে দমানো সম্ভব নয় l মুসলিম সম্প্রদায়ের একজন বিজেপির হয়ে বিজেপির হয়ে BLA-2 এর কাজ করছে তাই এমন আক্রোশ ও প্রাণনাশের চেষ্টা l আমরা দলীয়ভাবে সর্বতভাবে আহত পরিবারের পাশে আছি l আজ বিজেপি করার অপরাধে আমাদের কর্মীদের প্রাণে মারার চেষ্টা করেছে শাসক দলের লোকজন l আহতদের কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর , 4 জনকে বালুরঘাট জেলা হাসপাতালে রেফার করা হয়েছে l বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জেলা হাসপাতালে রয়েছে আহত বিজেপি কর্মীদের সব রকমের সাহায্যের জন্য l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *