পথশ্রী প্রকল্পে ৭০ লক্ষ টাকায় তাসাটি চা বাগানে ১.৫ কিমি পিচ রাস্তা নির্মাণ শুরু।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- নতুন বছরের শুরুতেই রাস্তা কাজের সূচনা হল তাসাটি চা বাগানে। মঙ্গলবার পুজো ও ফিতে কেটে রাস্তার কাজের সূচনা হয়। ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের তাসাটি চা বাগানের NH17 রোড থেকে সান্তাল লাইন পর্যন্ত প্রায় ১.৫ কিমি পিচের ওই রাস্তা করা হবে। জানা গিয়েছে, রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তার কাজে ব্যয় হবে ৭০ লক্ষ টাকা। এতদিন রাস্তাটির বেহাল দশা থাকায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে বহু জনগণের যাতায়াতের সমস্যা হত। দীর্ঘদিন ধরেই এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে ছিল। অবশেষে এদিন রাস্তার কাজের সূচনায় খুশি এলাকার সকলেই। এদিন রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের কর্মাধ্যক্ষা মুক্তা সিংহ দত্ত ছিলেন দলগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান জাগৃতি টোপ্পো খালকো, পঞ্চায়েত সমিতির সদস্য বীরসা উরাও, বিশিষ্ট সমাজসেবী দেবজিৎ পাল, জেরম বাড়া, ধর্মেন্দ্র মিশ্রা, রামচন্দ্র লোহার, সিরিল বাঘোয়ার সহ অন্যান্য বিশিষ্টবর্গরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *