ট্রাক্টরের চাকার তলায় প্রাণ হারাল সাংবাদিক ফিরোজ শেখের আট বছরের ছেলে।
বহরমপুর, নিজস্ব সংবাদদাতা:-একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনায় রোজ বাংলা নিউজের সাংবাদিক ফিরোজ শেখের পুত্র হামিদ শেখের আট বছরের শিশুপুত্র ট্রাক্টরের চাকার তলায় পড়ে প্রাণ হারিয়েছে। ঘটনাটি ঘটে ৬ জানুয়ারি ২০২৬, বিকেলের দিকে।
দুর্ঘটনার পর শিশুটিকে প্রথমে ওটু হাসপাতাল, পরে অবস্থার অবনতি হওয়ায় বহরমপুর স্পেশালিটি হাসপাতাল-এ রেফার করা হয়। সেখান থেকে কলকাতায় স্থানান্তরের পথে দুঃখজনকভাবে শিশুটির মৃত্যু হয়।
আজ শিশুটির দেহ জঙ্গিপুর হাসপাতালে পোস্টমর্টেম সম্পন্ন হবে। এরপর মাটির সময় জানানো হবে।
এই হৃদয়বিদারক ঘটনায় সাংবাদিক ফিরোজ শেখ ও তাঁর পরিবার গভীর শোকের মধ্যে রয়েছেন। এই কঠিন সময়ে একজন সহকর্মী হিসেবে ফিরোজ শেখের পাশে দাঁড়ানো আমাদের সকলের একান্ত কর্তব্য।

