“মায়ের পায়ে রাঙা জবা” থিমে সজ্জিত হীরক জয়ন্তী পুজো — বালুরঘাটে আলো ঝলমল উদ্বোধনী অনুষ্ঠান।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আজ ১৯শে অক্টোবর রবিবার সন্ধ্যা সাতটায় বালুরঘাট সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের হীরক জয়ন্তী বর্ষের কালীপুজোর শুভ উদ্বোধন করলেন ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভার সাংসদ ড. সুকান্ত মজুমদার। এখানকার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী সোহিনী সরকার ও ভারত সেবাশ্রম সঙ্ঘ বালুরঘাট শাখার অধ্যক্ষ শ্রীমৎ…

