মূল্যবান মনুষ্য জীবন ও মহাকুম্ভ মেলা-২০২৫ : স্বামী আত্মভোলানন্দ(পরিব্রাজক)।
ওঁ নমঃ শ্রীভগবতে প্রনবায় নমঃ…!আমাদের পরম সৌভাগ্য পুণ্যভূমি,পবিত্রভূমি ভারতবর্ষের মতো পবিত্র রত্নগর্ভা ভূমিতে আমরা জন্মলাভ করেছি। আধ্যাত্মিক দেশ তপোভূমি আমাদের এই ভারতবর্ষ। আমাদের ভারতমাতা স্বমহিমায় উজ্জ্বল। এই সুন্দর তপোভূমি,পুণ্যভূমি ভারতভূমিতে মূল্যবান মনুষ্য জীবনে কুম্ভমেলা একটি মহান আধ্যাত্মিক সমাবেশ, কুম্ভ মেলার উৎপত্তি বৈদিক যুগ থেকে। পৌরাণিক মতানুসারে, দেবতা এবং অসুররা অমরত্বের অমৃত প্রাপ্তির জন্য দুধের আদিম…

