রেলস্টেশনে আকস্মিক মৃত্যু দুধকুমার বাগ্দীর, মরদেহ আনতে প্রশাসনের উদ্যোগ।

বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- নানুর বিধানসভার বড়া- সাওতা অঞ্চলের বরা গ্রামেরদুধকুমার বাগ্দী(বয়স-১৮ বছর) পরিযায়ী শ্রমিক সংখ্যাভারাম,কাকিনাদা, অন্ধ্র প্রদেশে কাজের উদ্দ্যেশ্য যাওয়ার পথে গতকাল সন্ধ্যায় রেলস্টেশনে তার আকস্মিক মৃত্যু হয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত এবং স্থানীয় প্রশাসনের তৎপরতায় মরদেহ আনার ব্যবস্থা গ্রহণ করা সহ অসহায় পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ।

Read More

বীরভূমে মর্মান্তিক ঘটনা: স্কুলবাগান সুভাষপল্লীতে আত্মহত্যা এক প্রবীণের।

বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- SIR আতঙ্ক বীরভূমের ইলামবাজার ব্লক এ মেয়ের বাড়ি স্কুলবাগান সুভাষপল্লীতে এসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা। নিহতের নাম ক্ষিতীশ চন্দ্র মজুমদার। দেহ ময়নাতদন্ত জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। পরিবার শোকে আচ্ছন্ন। নিহত ক্ষিতীশ চন্দ্র মজুমদারের পরিবারের সূত্রে জানা গেছে বাংলাদেশে তারা আগে থাকতেন।

Read More

ব্লাড ক্যান্সারে আক্রান্ত স্বপন বর্মন — চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন ছাত্রপুরের দরিদ্র পরিবারের।

উঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এই বিষয়ে জানা যায় রায়গঞ্জ ব্লকের ১৩ নং ওয়ান কমলাবাড়ি অঞ্চলের ছত্রপুরের বাসিন্দা স্বপন বর্মন। তিনি গত ৪ মাস থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তিনি রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার পরিবারের রয়েছে বৃদ্ধ বাবা যিনি বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে আর্থিক উপার্জন করতে পারছেন না। স্বপন বিবাহিত তার স্ত্রী…

Read More

২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই, চিন্তায় মেদিনীপুরের হঠাৎপল্লীর ২০০ ভোটার।

মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: – নাম হঠাৎপল্লী। মেদিনীপুর শহরের এই পল্লী এখন খবরের শিরোনামে। কারন ২০০২ সালের পর হঠাৎ গড়ে ওঠে এই এলাকা। এই পল্লীতে বসবাসকারী প্রায় সকলেই বাংলাদেশী। তাই SIR নিয়ে চিন্তিত এই এলাকার প্রায় ১৫০/২০০ ভোটার। কারন ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই বাংলাদেশ থেকে আগত কারোরই। তাই ভয় ভীতি রয়েছে হঠাৎপল্লীর বাসিন্দাদের মধ্যে।…

Read More

গড়বেতায় অপরাজেয় মেধা অন্বেষণ পরীক্ষায় অংশগ্রহণ করল ৩৫০ জন ছাত্র-ছাত্রী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পড়াশোনার প্রতি আরো আগ্রহ গড়ে তুলতে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ডাবচা নবকলা হাই স্কুলে অপরাজেয় মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করা হয়। এইদিন ডাবচা নবকলা হাই স্কুলের পাশাপাশি বড়পাড়া জুনিয়র হাই স্কুল এবং কেয়াবনী প্রাইমারি স্কুলে মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করা হয়। জানা গিয়েছে দ্বিতীয় শ্রেণী থেকে সপ্তম…

Read More

গড়বেতায় BLA-2 প্রশিক্ষণ শিবিরে বিধায়ক উত্তরা সিংহ হাজরার উপস্থিতি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ়পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লক তৃণমূল দলীয় কার্যালয়ে SIR নিয়ে ব্লকের সমস্ত BLA -2 দের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় রবিবার,এইদিন ব্লক তৃণমূল দলীয় কার্যালয়ে SIR নিয়ে বিভিন্ন পদ্ধতি সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। যেখানে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা, তৃণমূল কংগ্রেসের…

Read More

খাবারের খোঁজে তাণ্ডব চালালো দাঁতাল হাতি, সিদাডিহি গ্রামে আতঙ্কের পরিবেশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভোর রাতে খাবারের খোঁজে তাণ্ডব দাঁতাল হাতির,ভাঙলো বাড়ি,খেল ধান,ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত রেঞ্জের সিদাডিহি গ্রামে, রবিবার বনদপ্তর সূত্রে জানা গিয়েছে এই দিন ভরে খাবারের খোঁজে তান্ডব চালায় একটি দাঁতাল হাতি, এই তান্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হয় বাড়ির একাংশ, পাশাপাশি খেয়ে নেয় দুই বস্তা…

Read More

৪৬৫ বছরে পদার্পণ করল ময়নাগড়ের ঐতিহ্যবাহী রাসযাত্রা ও রাসমেলা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার ময়নাগড়ের রাসযাত্রাসাম্প্রদায়িক সম্প্রীতি ও লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী ময়নাগরের রাসযাত্রা এই বছর ৪৬৫ বছরে পদার্পণ করেছে |এই রাসযাত্রা ও রাসমেলা পূর্ব মেদিনীপুর জেলা তথা পশ্চিমবঙ্গের প্রাচীনতম ও বৃহত্তম মেলা হিসেবে পরিচিত | এই মেলার অন্যতম আকর্ষণ হল কার্তিক পূর্ণিমার মধ্যরাতে রাজ পরিবারের কুল দেবতা শ্যামসুন্দর জীউকে নিয়ে রঙিন আলোক সজ্জার…

Read More

শিশুর মৃত্যু ঘিরে সিউড়ি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ।

বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- সিউড়ি হাসপাতালে সদ্যোজাত শিশুর মৃত্যুতে চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেন শিশুর বাড়ির লোকজন, আত্মীয় ও বাসিন্দারা৷ হাসপাতাল চত্বরে চরম উত্তেজনার সৃষ্টি হয়৷ সিউড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ সিউড়ি বাঁশঝোড় গ্রামের বাসিন্দা শিশুর অভিভাবকদের অভিযোগ, চিকিৎসক তাঁদের গালি গালাজও করেছেন৷ অভিযুক্ত চিকিৎসক এরজন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন…

Read More

মালদার সুপ্রিয়া মন্ডলের ক্যান্সার চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য প্রার্থনা।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- উচ্চ শিক্ষিত মেধাবী ছাত্রী মারণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত! তিলে তিলে ক্রমশ ঢলে পড়ছে মৃত্যুর কোলে। তার বাঁচার প্রবল ইচ্ছা থাকলেও, বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবারের আর্থিক প্রতিবন্ধকতা। অর্থের অভাবে মিলছে না সুচিকিৎসা। তাই এখন তার একমাত্র শেষ ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কাছেই সাহায্যের করুণ আর্তি জানিয়েছেন মালদার মানিকচকের কামালপুরের ক্যান্সার আক্রান্ত…

Read More